ফটিকছড়ি কোভিড-১৯ হাসপাতাল উপজেলা আইএবি সংশ্লিষ্ট- সমর্থকদের প্রতি- দু'টি কথা...
হাবিবুল্লাহ দিদু
বৈশ্বিক মহামারী করোনাকালীন বিপর্যয়ে সংক্রমণের শুরু থেকেই মানবতার টানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সুযোগ্য আমীর, কোটি জনতার হৃদয় স্পন্দন, পীর সাহেব চরমোনাই দা.ব. এর নির্দেশে দেশব্যাপী ঝাপিয়ে পড়েছেন, লাখো মানবতাবাদী জানবাজ দলীয় কর্মীবাহিনী।
ফটিকছড়ি উপজেলা শাখাও গঠন করেছিল সেবা ও দাফন- কাফন টীম।
উপজেলা শাখাসহ আওতাধীন বিভিন্ন প্রশাসনিক ও সাংগঠনিক শাখার তত্ত্বাবধানে বিভিন্ন দফায় প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ইফতার ও ত্রাণ সহায়তা করা গেলেও আলহামদুলিল্লাহ্ আক্রান্তের সংখ্যার চেয়ে চট্টলার মানবতাবাদী সেবামূলক সংগঠন "আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন"- এর সেবাকার্যক্রম সন্তুজনক হওয়ায় ধারাবাহিক ছিল না আমাদের দাফন- কাফন টীমের কার্যক্রম।
আলহামদুলিল্লাহ্ এখন উত্তর চট্টলার একমাত্র কোভিড-১৯ হাসপাতাল আমাদের উপজেলা সদরে, আমাদের ত্যাগের বিনিয়ে!
মাননীয় এমপি ও উপজেলা চেয়ারম্যান মহোদয়ের পাশাপাশি এ উদ্যোগের অন্যতম সফল স্বপ্নদ্রষ্টা, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয় সায়েদুল আরেফীন স্যার।
মানবতাবাদী বিভিন্ন সংগঠন ও এলাকার দানশীল ব্যক্তিবর্গের সহযোগিতায় বাস্তবায়নের দ্বারপ্রান্তে এখন ফটিকছড়িবাসীর স্বপ্নের কোভিড হাসপাতাল।
অবকাঠামো ও যান্ত্রিক সরাঞ্জামাদির প্রস্তুতির পরই উপযুক্ত সেবা দানে প্রয়োজন বিশাল শ্রমশক্তির।
সে বিবেচনায় উপজেলার শীর্ষ প্রশাসনিক অভিভাবক, বিচক্ষণ ও চৌকশ সমন্বয়কারী, প্রিয় ইউএনও মহোদয়ের আন্তরিকতাপূর্ণ ডাকের ভালোবাসাপূর্ণ সাড়া দেবার মানসে শাখা সভাপতি মাওলানা খালেদ সোলতানীর সভাপতিত্বে এবং প্রধান অতিথি ও জেলা সভাপতি মাওলানা আতিকুল্লাহ বাবুনগরীর উপস্থিতিতে গত ০৯ জুলাই'২০ ইং, বৃহস্পতিবার, বিকাল তিনটায় উপজেলা সদরে এক যৌথসভা অনুষ্ঠিত হয়।
ফটিকছড়ি থানা (উত্তর) সভাপতি ও পাঁচপুকুরিয়া কাজিরখিল মাদরাসার সুযোগ্য পরিচালক মাওলানা ওসমান বিন আব্দুর রহমানের কোরান তেলাওয়াতে শুরু হওয়া উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা সেক্রেটারি মাওলানা মামুনুল হক সিদ্দীকি।
শাখা সেক্রেটারি আলী আকবরের সঞ্চালনায় অনুষ্ঠিত যৌথসভায় উপস্থিত ছিলেন, ফটিকছড়ি থানা (দক্ষিণ) সভাপতি হাফেজ মাওলানা ফজলুল হক, ফটিকছড়ি (উত্তর) সেক্রেটারি মাওলানা ইবরাহিম খলীল, ভূজপুর থানা (দক্ষিণ) সেক্রেটারি মাওলানা আবুল হাসেম, জেলা যুব আন্দোলন সহ সভাপতি মাওলানা মুবারক হোসাইন, জেলা ছাত্র আন্দোলন সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ্ মিসবাহ্ ও উপজেলা ছাত্র আন্দোলন সভাপতি জুবাইর মা'রুফসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন শাখা দায়িত্বশীলগণ।
সভার সিদ্ধান্তক্রমে আগামী এক সপ্তাহ অর্থাৎ ১৮ জুলাই'২০ ইং'র মধ্যে শাখার পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান ও দাফন- কাফন টীম হাসপাতালের সাথে সমন্বয় করে সেবাপ্রদান করার লক্ষ্যে টীম পরিচালনায় আর্থিক সহযোগিতা প্রদানে দলীয় দায়িত্বশীল, কর্মী- সমর্থক, সাবেক সংগঠক ও শুভাকাঙ্ক্ষীদের সরাসরি অথবা-
01403905687 (পার্সোনাল)
বিকাশ নাম্বারে সহযোগিতার অনুরোধ করা যাচ্ছে।
অনুরোধক্রমে-
আলী আকবর
সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ
ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম


crimediarybd1








