না ফেরার দেশে চলে গেলেন সাবেক ছাত্রলীগ নেতা রাসেল
এবিএস সুমন
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের মাদ্রাসা ওয়ার্ড শাখার কর্মী রাসেল মারা গেছেন।
রবিবার (৮ মার্চ) রাত ৯ টা ১০ মিনিটে রাজধানীর ২৫০ সজ্জা টিবি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুর সংবাদ শোনার পর পরেই নেমে আসে সকলের মাঝে শোকের ছায়া ।
এমন মৃত্যু মেনে নিতে কষ্ট হয়। কারণ ২৮ বছর বয়সী রাজপথে থাকা ছাত্রলীগ নেতা পূর্বের কোন প্রকার রোগ না থাকা সসত্যেও কাউকে কোন কিছু না বলে চিরতরে চলে গেলেন না ফেরার দেশে।
সাবেক ছাত্রলীগ নেতা রাসেল হাওলাদার মাদ্রাসা ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। তিনি প্রত্যেক নেতা-কর্মীর খুব প্রিয় ছিল।
সাবেক ছাত্রলীগ নেতা রাসেল হাওলাদারের মৃত্যুতে দপ্তর সম্পাদক স্বাক্ষরিত শোকবার্তা প্রকাশ করে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ ।
হাসপাতাল থেকে রাসেলের মৃত লাশ এনে রাত ১১ টায় ইসলামিয়া মিশনে ফার্মগেট প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
কবর দেওয়ার উদ্দেশ্য জন্মভূমি আগৈলঝাড়ার পথে রওয়ানা দেয় তার পরিবারজন।গত চারদিন আগে শারীরিক ভাবে অসুস্থতা বোধ থেকে ওই হাসপাতালে ভর্তি হয়। তখনও কেউ প্রস্তুত ছিল না আজ এ দৃশ্য দেখার।অতপর চলে গেলেন সকলকে কাঁদিয়ে।


crimediarybd1








