‘শেখ হাসিনার দলে অপরাধীরা ছাড় পায় না’

এক দুই তিন ডেস্কঃ

‘শেখ হাসিনার দলে অপরাধীরা ছাড় পায় না’

শেখ হাসিনার দলে অপরাধীরা ছাড় পায় না, পাপিয়ার মতো অপরাধীদেরও বিচার হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে জাতীয় জাদুঘরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পাপিয়ার মতো অপরাধী আগে থেকেই ছিল, তবে একমাত্র শেখ হাসিনাই তাদের গ্রেফতার করেছে।

তিনি বলেন, পিলখানা হত্যার বিচার সারা দুনিয়ার জন্য দৃষ্টান্ত, এই বিষয়ে নতুন করে বিচার করতে গেলে কেঁচো খুড়তে সাপ বের হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।