টিডিএসে দ্বিতীয়বার “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” আয়োজন, চ্যাম্পিয়ন নবায়ন কোর্স দল
টুর্নামেন্টটির আয়োজন করেন ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের প্রধান অ্যাডিশনাল ডিআইজি (ট্রেনিং) মোহাম্মদ আব্দুল হালিম। তিনি বলেন, আধুনিক পুলিশ বাহিনী গঠনে সদস্যদের অনুপ্রাণিত করতে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক:
ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস)-এ দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট”। বুধবার (১৫ এপ্রিল) ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে জমজমাট এই প্রতিযোগিতার পর্দা নামে।
টিডিএস ট্রেনিং শাখার আয়োজনে ট্রাফিক ড্রাইভিং স্কুল মাঠে অনুষ্ঠিত এই টি-টেন ফরম্যাটের টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দলগুলো হলো—পুলিশ সার্জেন্ট নবায়ন কোর্স দল, ভ্যাহিকেল ম্যানেজমেন্ট সার্টিফিকেট কোর্স দল, সায়েন্টিফিক ইনভেস্টিগেশন ফর রোড সার্টিফিকেট কোর্স দল এবং টিডিএস দল।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় পুলিশ সার্জেন্টদের ৩৫তম নবায়ন কোর্স দল এবং ৩৬৪তম বেসিক ভ্যাহিকেল ম্যানেজমেন্ট কোর্স দল। শুরু থেকেই উত্তেজনাপূর্ণ এই ম্যাচে নবায়ন কোর্স দল ৬ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে। জবাবে ভ্যাহিকেল ম্যানেজমেন্ট দল মাত্র ৫৬ রানে অলআউট হয়ে যায়। ফলে নবায়ন কোর্স দল সহজ জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টটির আয়োজন করেন ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের প্রধান অ্যাডিশনাল ডিআইজি (ট্রেনিং) মোহাম্মদ আব্দুল হালিম। তিনি বলেন, আধুনিক পুলিশ বাহিনী গঠনে সদস্যদের অনুপ্রাণিত করতে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জিয়া পরিবারের আদর্শের সৈনিক আব্দুল হালিম। ফ্যাসিস্ট আমলে নানাভাবে সুবিধা বঞ্চিত হয়েও জিয়া পরিবারকে লালন করেছেন হৃদয়ে। তিনি বলেন, খেলাধুলা পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও মানসিক উৎফুল্লতা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে নতুন প্রজন্মের পুলিশ সদস্যরা দেশের উন্নয়ন ও আধুনিক পুলিশ গঠনে জিয়াউর রহমানের অবদান সম্পর্কে জানার সুযোগ পায়।
টুর্নামেন্ট শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে ট্রফি প্রদান করা হয়। এ সময় ট্রেনিং শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
দ্বিতীয়বারের মতো আয়োজিত এই টুর্নামেন্ট পুলিশ সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া ফেলেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
দৈনিক ক্রাইম ডায়রি /// স্পেশাল