সাংবাদিক শোয়েব কবীরের অফিসে হামলায় তীব্র নিন্দা জ্ঞাপন

সাংবাদিক শোয়েব কবীর একজন উদীয়মান তরুন আন্তর্জাতিক বিষয়ক সাংবাদিক। তার ঢাকা অফিসে দখলবাজের হামলা মেনে নেয়ার মতো নয়।

সাংবাদিক শোয়েব কবীরের অফিসে হামলায় তীব্র নিন্দা জ্ঞাপন
ছবি-ক্রাইম ডায়রি

শাহাদাত হোসেন রিটন:

শোয়েব কবির একজন ত্যাগী  সাংবাদিক। কয়েকটি পত্রিকার সম্পাদক ও প্রকাশক।  তারই অফিসে সুবিধাবাদী দল জাতীয় পার্টির নাম ভাঙ্গিয়ে জনৈক  দূর্নীতিবাজের আক্রমণ ও দখল করার দুঃসাহস দেখে আমরা হতবাক ও বিস্মিত হয়েছি।

যদিও সেনাবাহিনীর হস্তক্ষেপে তা ব্যর্থ হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের বিচারের দাবী করেছে জাতীয় সাংবাদিক পরিষদ নেতৃবৃন্দ।জাতীয় সাংবাদিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি অ্যাড.আতিকুল্লাহ আরেফিন রাসেল বলেন, শোয়েব কবীরের মতো এত উচ্চমানের একজন আন্তর্জাতিক মানের সাংবাদিকের অফিসে হামলা করে কুচক্রী মহল অন্তবর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল। তবে সেনাবাহিনীর হস্তক্ষেপে অপরাধীচক্র ব্যর্থ হয়েছে।

ক্রাইম ডায়রি / স্পেশাল