বগুড়া-৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন গোলাম মোহাম্মদ সিরাজ
সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ বগুড়া-৫ শেরপুর ধুনট এলাকার মাটি ও মানুষের নেতা। জনগণ এই পরিবারের উপর সুদীর্ঘকাল ধরে আস্থা রেখেই চলেছে। এবারও তাকে মনোনয়ন দেয়ায় বগুড়া-৫ আসনের জনগনের মনে খুশির বণ্যা।
শরীফা আক্তার স্বর্না:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে বগুড়া ৫ আসন থেকে প্রার্থী করা হয়েছে বিএনপির হেভিওয়েট প্রার্থী বারবার নির্বাচিত সাবেক এমপি আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজকে।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রার্থী তালিকা ঘোষণার সময় মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচন প্রায় ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী ঘোষণা করবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।
আগামী নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসনে প্রার্থিতা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ আসনে। মহাসচিব মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এদিকে গোলাম মোহাম্মদ সিরাজকে প্রার্থী ঘোষণা করায় বগুড়া-৫ আসনে আনন্দের বণ্যা বইছে। গণমানুষের প্রাণপ্রিয় নেতা গোলাম মোহাম্মদ সিরাজ। তিনি একাধারে রাজনীতিবিদ ও শিল্পপতি। তবে সাধারন মানুষের সাথে তার যেন প্রাণের সম্পর্ক। গণমানুষের হৃদয়ের মানুষ তিনি। বংশ পরম্পরায় এই পরিবার শেরপুর-ধুনটের মানুষের অতি আস্থাভাজন এবং প্রিয়।
দৈনিক ক্রাইম ডায়রি/রাজনীতি/বিএনপি










