মোদির টুইটার অ্যাকাউন্ট পেলেন যে মুসলিম নারী
আন্তর্জাতিক ডেস্কঃ
নারী দিবস উপলক্ষে যাদের জীবন ও গল্প অনুপ্রেরণা যোগায় এমন নারীদেরকে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো একদিনের জন্য দিয়ে দেবেন বলে জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই মোতাবেক ভারতের জম্মু কাশ্মীরের আরিফা নামের এক মুসলিম নারী আত্মনির্ভরশীলতার জন্য মোদির কাছ থেকে পেলেন তার টুইটার অ্যাকাউন্ট।
মোদির টুইট বার্তা থেকে টুইটে আরিফা লেখেন, আমি সবসময় কাশ্মীরের ঐতিহ্যবাহী কারুশিল্প পুনরুজ্জীবিত করার স্বপ্ন দেখেছি। আমি অনুভব করি যাতে আরো বেশি নারী আত্মনির্ভরশীল হওয়ার জন্য কাজ করে এবং অন্য নারীদের সহায়তা করে ।
আরিফা তৃতীয় নারী হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইট অ্যাকাউন্ট থেকে এই টুইট করেন।
এর আগে রবিবার সকালে একটি টুইটে মোদি বলেন, আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আমরা আমাদের নারীশক্তির উদ্দীপনা ও সাফল্যকে স্যালুট জানাই। যেমন ক'দিন আগে বলেছিলাম সেভাবেই আমি সাইন অফ করলাম। সারাদিন ধরে সাতজন নারী অর্জনকারীরা নিজেদের জীবন যাত্রার কথা শেয়ার করবেন ও আপনাদের সঙ্গে মতের আদান-প্রদানও করবেন আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে।
গত সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়াকে চমকে দেন টুইট করে। তিনি জানান, তিনি তার টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব অ্যাকাউন্ট ছেড়ে দেওয়ার কথা ভেবেছেন। এর পরের দিন অবশ্য ভারতের প্রধানমন্ত্রী জানান, তিনি আন্তর্জাতিক নারী দিবসের দিন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ছেড়ে দেবেন সেই নারীদের জন্য যাদের জীবন ও কাজ অনুপ্রেরণাদায়ক ।


crimediarybd1








