এমপি নদভী'র বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সাতকানিয়া-লোহাগাড়া ওলামা পরিষদের সাংবাদিক সম্মেলন
ওসমান কাশেমী
চট্টগ্রাম-১৫(সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর বিরুদ্ধে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে সাতকানিয়া - লোহাগাড়া ওলামা পরিষদ।
চট্টগ্রাম-১৫(সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর বিরোদ্ধে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ সংবাদ প্রকাশের প্রতিবাদে সাতকানিয়া - লোহাগাড়া ওলামা পরিষদের যৌথ উদ্যোগে পদুয়া হেমায়েতুল ইসলাম মাদ্রাসা মিলনায়তনে মঙ্গলবার বিকেলে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নেজাম ইসলামীর কেন্দ্রীয় আমীর ও লোহাগাড়া ওলামা পরিষদের উপদেষ্টা অধ্যক্ষ ছরওয়ার কামাল আজিজি।লোহাগাড়া ওলামা পরিষদের সেক্রেটারী মাওলানা শোয়াইব চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লোহাগাড়া ওলামা পরিষদের সভাপতি মাওলানা মুফতি হাবিবুল ওয়াহেদ,লোহাগাড়া ওলামা পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও জামেয়া ইবনে আব্বাসের মুহতামিম
মাওলানা আমির আহমদ।
ডলুকুল নুরিয়া মাদ্রাসার পরিচালক ও সাতকানিয়া ওলামা পরিষদের উপদেষ্টা মাওলানা আবদুল গফুর, ছমদিয়া আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম ও লোহাগাড়া উলামা পরিষদের উপদেষ্টা মাওলানা আমিন উল্লাহ, পূর্ব গাটিয়াডাঙ্গা আইনুল উলুম মাদ্রাসার পরিচালক ও সাতকানিয়া ওলামা পরিষদের সভাপতি মাওলানা আবদুল মুবিন,
দেওদিঘী কাসেমুল উলুম মাদ্রাসার পরিচালক ও ওলামা পরিষদের নেতা মাওলানা এমরান, কেওচিয়া ওবাইদিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি ইদ্রিস, চরম্বা ছিদ্দিকিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা হেলাল উদ্দিন, চরম্বা জামেয়া কোরানিয়া দারুল উলুম মাদ্রাসা সহকারী নির্বাহী পরিচালক হাফেজ আবদুল কাইয়ুম, লোহাগাড়া ওলামা পরিষদের সহ সেক্রেটারি পদুয়া জামেয়াতুল আনোয়ার হেমায়েতুল ইসলাম মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা জুনাইদ সাদেকী, মির্জাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুল্লাহ আল মারুফ, চট্টগ্রাম - ১৫ (সাতকানিয়া - লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি'র একান্ত সহকারী সচিব শাহাদাৎ হোসেন সাহেদ প্রমুখ।
সম্মেলনে বক্তারা বলেন, ড. নদভী এমপির হওয়ার দীর্ঘদিন আগে থেকে সমগ্র বাংলাদেশে মসজিদ, মাদ্রাসা নলকূপসহ বিভিন্ন উন্নয়নমুখী কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তিনি এমপি নির্বাচিত হয়ে সরকারী অনুদানের পাশাপাশি তাঁর মরহুম আব্বার নামে প্রতিষ্টিত এনজিও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন থেকে কোটি কোটি টাকার উন্নয়ন কর্মকান্ড করে আসছেন। সম্প্রতি তিনি সরকারী ত্রাণ সহায়তার বাইরে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন থেকে আলেম ওলামা, সাংবাদিক, মুক্তিযুদ্ধাসহ দলমত নির্বিশেষে সর্বস্তরের ২২ হাজার পরিবারে ঘরে- ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন। তাঁর এ মহতি কাজে ঈর্ষান্নিত হয়ে কিছু কূচক্রী মহল তথা দলকানা লোক কতিপয় চরিত্রহীন ও দূর্নীতিবাজ হলুদ সাংবাদিকদের মাধ্যমে প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর বিরোদ্ধে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ সংবাদ প্রকাশ করে আমরা এর প্রতিবাদে সাতকানিয়া - লোহাগাড়া ওলামা পরিষদের উদ্যোগে এ সাংবাদিক সম্মেলন করি। যে সমস্ত হলুদ সাংবাদিক মিথ্যা সংবাদ চাপিয়ে এমপি,র মান ক্ষুণ্ণ করেছে যদি তারা এ সংবাদ প্রত্যাহার করে ক্ষমা না চায় তবে সাতকানিয়া - লোহাগাড়া ওলামা পরিষদের যৌথ উদ্যোগে মানব বন্ধনসহ বৃহত্তর কর্মসুচীর ডাকদিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করা হবে।


crimediarybd1








