মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কঠোর পদক্ষেপ- এসপি নারায়নগঞ্জ
মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিষয়ে জাতীয় দৈনিক ক্রাইম ডায়রি পত্রিকার বিশেষ সাক্ষাৎকারে জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানান, অপরাধ দমনে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি জোরদার এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সাক্ষাৎকারে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের পূর্ব প্রস্তুতির কথাও অবগত করেন। নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে বলে তিনি জানান। জনসাধারণের সহযোগিতায় একটি নিরাপদ ও স্থিতিশীল নারায়ণগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন পুলিশ সুপার।
দৈনিক ক্রাইম ডায়রি// জেলা
সাক্ষাৎকার নিয়েছেন:
উজ্জল হোসেন, চিফ রিপোর্টার
হাতিম বাদশা, বিশেষ প্রতিনিধি
নাসির মোল্লা, সিনিয়র রিপোর্টার










