বাংলাদেশে মুদিকে অবাঞ্ছিত ঘোষণা: মীর্জা মুহাম্মদ ইয়াসীন আরাফাত।
ওসমান কাশেমী,চট্রগ্রাম থেকে
কওমী মাদরাসা ছাত্র পরিষদ চট্টগ্রাম এর উদ্যোগে আয়োজিত কুইজ প্রতিযোগিতা, পুরুষ্কার বিতরণী ও জঙ্গিবাদ বিরোধী সেমিনার সম্পন্ন।
কওমি মাদরাসা ছাত্র পরিষদ এর সভাপতি ওসমান কাসেমীর সভাপতিত্বে মুহাম্মদ মাসরুরুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন তরুণ বক্তা মাওলানা মীর্জা মুহাম্মদ ইয়াসীন আরাফাত,বিশেষ অতিথি ছিলেন মাওলানা আলমগীর, মাওলানা আব্দুল্লাহ আল মামুন হাফেজ ইমরানুল হক,শোয়াইব আল নোমান, মুনিরুল ইসলাম,তানভীর মাহমমুদ জোনাইদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় মীর্জা মুহাম্মদ ইয়াসীন আরাফাত বলেন আমরা মুসলমান আমরা সম্প্রাদয়ক সম্প্রীতিতে বিশ্বাসী আমাদের নবী সেই শিক্ষা দিয়েছে ভিন্নধর্মলম্বীদের স্ব স্ব ধর্ম পালন করার সু্যোগ দিতে,তার নমুনা চট্টগ্রাম এর প্রসিদ্ধ মাদরাসা হাটহাজারী,মাদরাসার মসজিদের সাথে লাগানো সনাতম ধর্মাবলম্বীদের গীর্জা একশত বৎসরের ইতিহাসে গীর্জার উপর কোন আঘাত হয়নি এমন নজীর কেউ দেখাতে পারবেনা,আজ দুঃখের বিষয় আমাদের পার্শবর্তী রাষ্ট্র ভারতে যেভাবে মুসলমানদের গণহারে নির্যাতন গণহত্যা চালাচ্ছে একজন মুসলিম হিসাবে সহ্য করার ক্ষমতা রাখিনা, তাই আমাদেরকে যার যার স্থান থেকে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম মুসলমানের কল্যাণে এগিয়ে আসতে হবে,এবং বাংলার তৌহিদীজনতা মুদিকে অবাঞ্ছিত ঘোষান করেছে।
সভাপতির বক্তব্যে মাওলানা ওসমান কাসেমী বলেন
কওমী মাদরাসার প্রতিটি ছাত্র শিক্ষক একেকজন দেশ ও ইসলামের জন্য অতন্দ্র প্রহরী, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যখনি ডাক আসবে নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত।
উক্ত পুরুষ্কার বিতরণী ও জঙ্গিবাদ বিরুধী সেমিনারে কুইজ প্রতিযোগিতা যারা ভালো রেজাল্ট করেছেন এমন ১১০ জনকে পুরুষ্কার হাতে তুলে দেওয়া হয়।


crimediarybd1








