হজের ৩টি প্যাকেজ মন্ত্রিসভায় অনুমোদন

এক দুই তিন প্রতিবেদক

হজের ৩টি প্যাকেজ মন্ত্রিসভায় অনুমোদন

হজ প্যাকেজ ২০২০ (১৪৪০ হিজরি)-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সরকারি ব্যবস্থাপনায় প্রথম প্যাকজে ৪ লাখ ২৫ হাজার টাকা, দ্বিতীয় প্যাকেজে ৩ লাখ ৬০ হাজার টাকা এবং প্রথমবারের মতো তৃতীয় প্যাকেজে ৩ লাখ ১৫ হাজার টাকা খরচ হবে। এ বছর মোট ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজ করবেন ১৭ হাজার ১৯৮ জন। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান। 

এর আগে সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।