আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থার ইসলামী সম্মেলন ১০ মার্চ

কাজী শহিদুল্লাহ ওয়াহিদ,খাগড়াছড়ি থেকে

আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থার ইসলামী সম্মেলন ১০ মার্চ

মুসলিম উম্মাহর বর্তমান এই সংকটপন্ন মুহুর্তে ইসলামী তাহযীব-তামাদ্দুন সংরক্ষনের লক্ষে দেশ-জাতির হিফাযত ও কল্যাণ সামনে রেখে দ্বীনি মূল্যববোধ সৃষ্টির মানসে।

আগামী (১০ মার্চ) মঙ্গলবার, উপজেলার প্রাণকেন্দ্র মানিকছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলার তরুণ ওলামায়ে কেরামের স্বপ্নের প্লাটফর্ম, সামাজিক উন্নয়নমূলক সংগঠন আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থার উদ্যোগে বিশাল ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ আয়োজনে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কিরাম ও পীর মাশায়েখগণ কুরআন-সুন্নাহর আলোকে মুসলিম মিল্লাতের সার্বিক কল্যাণ, হক্ব ও আহলে হক্বের পরিচয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর জ্ঞানগর্ব আলোচনার মাধ্যমে ইসলামী পূনর্জাগরণ ও মানবতার সার্বিক মুক্তির পথ উথাপন করবেন।

মাহফিলকে ঘিরে উপজেলার আলেম ওলামা তাওহিদী জনতার মধ্যে ভিন্ন আমেজ তৈরী হয়, সংগঠনটির সভাপতি হাফেজ নাসির উদ্দিন বলেন প্রতিবারের চেয়ে এবার প্রচার ও জেলাব্যাপি জোরালো হচ্ছে, তিনি সবার উপস্থিতি ও দোয়া কামনা করেছেন।

মাহফিলের সফলতা কামনা করেছেন উপজেলার অন্যতম স্বেচ্চাসেবী সামাজিক ছাত্র সংগঠন আজকের প্রজন্ম।