মানবিক সমাজ গড়ি'র চট্টগ্রামে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন

ইয়াছিন আরাফাত, চট্টগ্রাম থেকেঃ

মানবিক সমাজ গড়ি'র চট্টগ্রামে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন

আজ ১৬ জুন ২০২০ রোজ মঙ্গলবার  'মানবিক সমাজ গড়ি'র ব্যবস্থাপনায় চট্টগ্রামের বায়জিদ বোস্তামী থানার ৩ নং ওয়ার্ডে সফলভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

ত্রাণ বিতরণ কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীয়মান তরুণ ব্যবসায়ি মানবিক সমাজ গড়ি'র সংগঠক ও কেন্দ্রীয় অর্থ সম্পাদক জনাব মোঃ হাসান উল্লাহ মাবুদ।

ত্রাণ বিতরণকালে জনাব হাসান উল্লা মাবুদ বলেন, আমরা দীর্ঘদিন ধরে মানবিক সমাজ গড়ার লক্ষে প্রচার বিমুখ কাজ করে যাচ্ছি। 

মানুষ মানুষের জন্য এই শ্লোগানকে সামনে রেখে কাজের পরিধি বাড়ানোর লক্ষ্য নিয়ে আমরা এখন জনসম্মুখে এসেছি। কারন
 মানুষ যেনো আমাদের এই কাজ দেখে উদ্বুদ্ধ  হয় এবং সমাজের বৃত্তবানরা অসহায় মানুষের পাশে দাঁড়ান।

হাসান উল্লাহ মাবুদ আরো বলেন,আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আগামী সপ্তাহে ঢাকায় বড় পরিসরে ত্রাণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
আসুন আমরা মানুষ মানুষের জন্য কাজ করি।

উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,--'মানবিক সমাজ গড়ি'র চট্টগ্রামের সমন্বয়ক মোহাম্মদ নিজাম, কেন্দ্রীয় সদস্য বেলাল উদ্দিন (মুন্না), জাহাঙ্গীর, সওকত,এরশাদ, রুবেল,মান্নান, বাবপি,নওশেদুল ইসলাম প্রমুখ