আজ ২১শে ফেব্রুয়ারী এই দিনটির জন্য। অভিবাদন ও অভিনন্দন আপনার জন্য
আ.ন.ম আহমদ উল্লাহ
আজ ২১শে ফেব্রুয়ারী । আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকের এই দিনটার ইতিহাস ও সংগ্রামের কথা বহুবার তুলে ধরা হয়েছে,বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন ভাবে,বিভিন্ন আঙ্গিকে। ইতিহাসের পাতায় জ্বলজ্বল করে আজকের এই দিন। আজকের এই দিনটা এই সত্য প্রকাশের দিন, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য জীবন দিতেও রাজি।
আজ বাংলা ভাষার দিন। আজকের এই দিনটা বাংলা ভাষীদের দিন। দুনিয়ার যেখানেই বাংলায় কথা বলা মানুষ থাকুন না কেনো আজকের এই দিনটা তাদের জন্য । আজকের এই দিনটা বাংলাভাষীদের হৃদয়ে গৌরবকে আরো একবার উজ্জিবিত করার দিন। এই দিনটির অভিবাদন ও অভিনন্দন আপনার জন্য।
মহান আল্লাহ! বাংলা ভাষার জন্য শাহাদাত বরণকারীদের মাগফিরাত করুন।


crimediarybd1








