ইরানের প্রতিবাদে মার্কিন দম্ভ ভেঙে, হরমুজ প্রণালী যৌথ নিয়ন্ত্রণে সম্মত ট্রাম্প
মধ্যপ্রাচ্য প্রতিনিধি
ইরানের কঠোর অবস্থার কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ হুমকি থেকে পিছু হটেছেন। ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোতে পূর্বনির্ধারিত সামরিক হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে।
ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরান যৌথভাবে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের বিষয়ে একমত হয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি যৌথভাবে পরিচালিত হতে পারে। হয়তো আমি এবং আয়াতুল্লাহৃ যিনি পরবর্তী আয়াতুল্লাহ হবেন।” তিনি আরও যোগ করেছেন, মুজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে তিনি বিবেচনা করেন না।
এর আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ৪৮ ঘণ্টার মধ্যে খোলা না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানো হবে। তবে হুমকির মেয়াদ শেষ হওয়ার আগেই পরিস্থিতি পরিবর্তিত হয়েছে।
যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, কিন্তু তেহরান তা অস্বীকার করেছে। বর্তমানে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে যেকোনো পদক্ষেপ উভয় পক্ষের যৌথ সহযোগিতায় পরিচালিত হবে বলে ট্রাম্প উল্লেখ করেছেন।
বিশেষজ্ঞরা বলছেন, এটি ইরানের কূটনৈতিক দৃঢ়তার প্রমাণ, যেখানে মার্কিন দম্ভ আপাতত থেমে গেছে।
দৈনিক ক্রাইম ডায়রি// আন্তর্জাতিক










