তারেক রহমান: নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে মেনে নেব

তিনি বলেন, “আমরা যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি, সেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, তা মেনে নেওয়া যাবে না। কেউ-ই তা মেনে নেবে না।”

তারেক রহমান: নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে মেনে নেব

হাতিম বাদশা:

 বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, নির্বাচন যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কমুক্ত হয়, তবে সব দল সেটি মেনে নেবে। তবে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, সেগুলো গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, “আমরা যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি, সেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, তা মেনে নেওয়া যাবে না। কেউ-ই তা মেনে নেবে না।”

তারেক রহমান আরও বলেন, “দেশের মালিক জনগণ। তারা যদি বেরিয়ে আসে এবং তাদের ভোটাধিকার ব্যবহার করে, ভোটার সংখ্যা যত বেশি হবে, আমরা বিশ্বাস করি সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হবে।”

অনিয়মের অভিযোগ নিয়ে তিনি মন্তব্য করেন, “যারা এসব ঘটাচ্ছে তাদের প্রতি মানুষের বিরূপ ধারণা হবে। কারণ এসব ঘটনা অনৈতিক এবং বিভ্রান্তিমূলক।”

ভোট গণনা বিলম্বিত হতে পারে কি না জানতে চাইলে তিনি বলেন, “ভোট দ্রুত দেওয়া হচ্ছে, তাই ফলাফলও দ্রুত প্রকাশের প্রত্যাশা করি। নির্বাচন কমিশন চেষ্টা করবে যাতে ফল সময়মতো জানা যায়।”

তিনি অতীতের নির্বাচন উল্লেখ করে বলেন, “১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচন দেখেছি। সেসব নির্বাচন সুষ্ঠু ছিল। আমরা আশা করি এবারের ফলও নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকাশিত হবে।”

ভোটার উপস্থিতি নিয়ে তিনি মন্তব্য করেন, “ঢাকা শহরে দেখা যায় মানুষ অত্যন্ত উৎসাহভরে ভোট দিচ্ছেন। তবে সারা দেশের খবর এখনও পাইনি। বিভিন্ন স্থানের খবর মোবাইলের মাধ্যমে যাচাই করছি।

দৈনিক ক্রাইম ডায়রি// রাজনীতি