BSPA-এর উপদেষ্টা মনোনীত মেহেদী হাসান
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সেলস প্রফেশনালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (BSPA)-এর উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন এ আর বি গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মেহেদী হাসান।
উপদেষ্টা হিসেবে মনোনীত হওয়ায় সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেহেদী হাসান। একই সঙ্গে নতুন দায়িত্বকে সম্মানের পাশাপাশি বড় ধরনের আমানত ও দায়িত্ব হিসেবে দেখছেন তিনি।
এক প্রতিক্রিয়ায় মেহেদী হাসান বলেন, “বাংলাদেশ সেলস প্রফেশনালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (BSPA)-এর উপদেষ্টা হিসেবে আমাকে মনোনীত করায় আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ ও গর্বিত।”
তিনি বলেন, এই দায়িত্ব তার জন্য সম্মানের। একই সঙ্গে এটি একটি বড় আমানত ও দায়িত্ব। আল্লাহর দেওয়া এই দায়িত্ব কতটা সঠিকভাবে পালন করতে পারবেন এবং তার মাধ্যমে সংগঠন ও সহকর্মীদের কতটা উপকার হবে—সেটিই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
মেহেদী হাসান আরও বলেন, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছেন।
সেলস পেশাজীবীদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং সংশ্লিষ্ট খাতের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কাজ করে আসছে BSPA। সংগঠনটির উপদেষ্টা হিসেবে মেহেদী হাসানের অন্তর্ভুক্তি সংগঠনের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
মেহেদী হাসান বর্তমানে এ আর বি গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বে তিনি সংগঠন ও সেলস পেশাজীবীদের কল্যাণে তার অভিজ্ঞতা কাজে লাগাতে চান।
দৈনিক ক্রাইম ডায়রি// স্পেশাল










