অবশেষে দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পেল জামায়াত: ইসির প্রজ্ঞাপন

অবশেষে দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পেল জামায়াত: ইসির প্রজ্ঞাপন
ছবি- অনলাইন হতে সংগৃহীত

মো: আলাউদ্দিন সোহেল:

অনেক ঘাত প্রতিঘাতের পর ফ্যাসিষ্ট আমলের বলি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক ফিরে পেল জামায়াত। রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর জন্য পুরনো প্রতীক ‘দাঁড়িপাল্লা’সহ পুনরায় নিবন্ধন ফেরত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার বিকালে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জামায়াত দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেয়েছে। 

দীর্ঘ আইনি লড়াই ও নিবন্ধন জটিলতার পর প্রতীক বরাদ্দের মধ্যদিয়ে দলটি এবার নতুন করে সক্রিয় রাজনীতিতে ফিরেছে। 

দৈনিক ক্রাইম ডায়রি// রাজনীতি