সিরাজগঞ্জের রায়গঞ্জে ইউ,পি চেয়ারম্যানকে পরিষদে বসানোর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

যেসব দালাল এই জঘন্য কাজ করেছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা।

সিরাজগঞ্জের  রায়গঞ্জে  ইউ,পি চেয়ারম্যানকে পরিষদে বসানোর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
ছবি-ক্রাইম ডায়রি

মোঃ জাকির হোসেন রনি 
 সিরাজগঞ্জের রায়গঞ্জে ইউ,পি চেয়ারম্যানকে পরিষদে বসানোর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে রায়গঞ্জ উপজেলার সচেতন জনসাধারণের আয়োজনে চান্দাইকোনা ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ আব্দুল হান্নান খানকে রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি আওয়ামী লীগের দোসর আবু হানিফসহ যারা পরিষদে বসাতে সহযোগিতা করেছে, তাদের অবিলম্বে বহিষ্কার এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এ উপলক্ষে চান্দাইকোনা বগুড়া  বাস স্ট্যান্ড  থেকে একটি র‍্যালি বের হয়ে  সোশ্যাল ব্যাংক হয়ে  গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার বগুড়া বাস স্ট্যান্ড  এসে শেষ হয়। র‍্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন-মোঃ শাহিন সুমন চান্দাইকোনা কলেজ শাখা ছাত্রদল, মোঃ আব্দুর রহিম আকন্দ চান্দাইকোনা ইউনিয়ন কমিটির যুবদলের যুগ্ন আহবায়ক, মোঃ রুবেল হোসেন কৃষক দলের নেতা, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
এ সময়  বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সোমবার উপজেলা ইটভাটা মালিক সমিতির সদ্য নির্বাচিত সভাপতি আবু হানিফ খান ও স্থানীয় কতিপয় বিএনপি নেতা মোটা অংকের উৎকোচ লেনদেনের মাধ্যমে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান খানকে ইউনিয়ন পরিষদের চেয়ারে বসিয়ে দেন। এরই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছে।  যেসব দালাল এই জঘন্য কাজ করেছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা।

ক্রাইম ডায়রি// রাজনীতি