লিবিয়ায় নিহত ২৬ বাংলাদেশির মরদেহ মিজদাহ শহরে দাফন
এক দুই তিন রিপোর্টঃ
লিবিয়ায় নিহত ২৬ বাংলাদেশিকে সেখানকার মিজদাহ শহরে দাফন করা হয়েছে। স্থানীয় একাধিক বাংলাদেশি এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, মিজদাহ’র হাসপাতালে লাশ সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। এ কারণে মরদেহগুলো পঁচে গন্ধ হয়ে যাচ্ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে লাশগুলো দাফন করে।
যুদ্ধাবস্থা চলমান থাকায় এবং হামলাকারী লিবিয়ান ওই গোষ্ঠী চরম বিক্ষুব্ধ হয়ে থাকায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা সেখানে যেতে পারেননি। তবে নিহত বাংলাদেশিদের স্থানীয়ভাবে দাফন করার বিষয়ে বাংলাদেশ দূতাবাস বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি।


crimediarybd1








