তারেক রহমানকে নরেন্দ্রমোদী,মার্কিন ও চীনা দুতাবাসের শুভেচ্ছা
অনলাইন ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনা দুতাবাস।
শুক্রবার সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সামাজিক যোগাযোগ একাউন্টে, ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে ও চীনা দুতাবাসের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়।
ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা।’
ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পোস্টে আরও বলা হয়, ‘আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।’
বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হওয়ায় দেশটির জনগণকে অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস।
একই সঙ্গে নির্বাচনে অগ্রণী অবস্থান নেওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকেও শুভেচ্ছা জানানো হয় দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে।
ফেসবুক বার্তায় দূতাবাস জানায়, ‘আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় লেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
দৈনিক ক্রাইম ডায়রি// জাতীয়










