সিরাজগঞ্জ-৩—রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার গণমানুষের প্রতি ভিপি আইনুল হকের আহবান

ভিপি আয়নুল হক তাঁর সমর্থকদের আহ্বান জানিয়ে বলেছেন, "আপনারা সকলে সপরিবারে ভোটকেন্দ্রে উপস্থিত হোন এবং নিজে ভোট দিন। পাশাপাশি অন্যদেরও ভোট দেওয়ার জন্য উৎসাহিত করুন।

সিরাজগঞ্জ-৩—রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার গণমানুষের প্রতি ভিপি আইনুল হকের আহবান
ছবি- দৈনিক ক্রাইম ডায়রি

জাকির হোসেন রণি:

 ১২ই ফেব্রুয়ারি, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) এলাকায় শুরু হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন শুধুমাত্র একটি ভোটের সংগ্রাম নয়, এটি গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের ভোটাধিকার রক্ষার সংগ্রাম।

ভোটগ্রহণ সকাল ৮টা থেকে শুরু হবে এবং দুপুর ৪টা পর্যন্ত চলবে। সিরাজগঞ্জ-৩ এলাকার প্রতিটি ভোটকেন্দ্রে ভোটাররা শান্তিপূর্ণভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

বিএনপি প্রার্থী ভিপি আয়নুল হক তাঁর সমর্থকদের আহ্বান জানিয়ে বলেছেন, "আপনারা সকলে সপরিবারে ভোটকেন্দ্রে উপস্থিত হোন এবং নিজে ভোট দিন। পাশাপাশি অন্যদেরও ভোট দেওয়ার জন্য উৎসাহিত করুন।

তিনি নির্বাচনী আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং কোন ধরনের উস্কানি, গুজব বা অপপ্রচারে কান না দিতে সবাইকে অনুরোধ করেছেন। "আমরা বিশৃঙ্খলায় নয়, জনগণের ঐক্যবদ্ধ শক্তিতে বিশ্বাসী," বলেন ভিপি আয়নুল হক।

এছাড়া, তিনি ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করেছেন। নির্বাচনে অংশগ্রহণকারী সকলের প্রতি তাঁর আহ্বান—"ধানের শীষের বিজয় মানেই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ ও তরুণ প্রজন্মের সম্মান ও সম্ভাবনার বিজয়।"

ভিপি আয়নুল হক নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার সার্বিক উন্নয়ন নিশ্চিত করার জন্য তাঁর পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন।

সকল ভোটারকে নির্বাচনে অংশগ্রহণ করতে অনুরোধ করেছেন ভিপি আয়নুল হক।

ধন্যবাদান্তে,
ভিপি আয়নুল হক,
জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী,
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা)

দৈনিক ক্রাইম ডায়রি// রাজনীতি