পাচারকৃত অর্থ ফেরাতে অবিলম্বে ‘মুক্ত বিনিয়োগ নীতি’ ঘোষণার দাবি

পাচারকৃত অর্থ ফেরাতে অবিলম্বে ‘মুক্ত বিনিয়োগ নীতি’ ঘোষণার দাবি
ছবি- অনলাইন হতে সংগৃহীত

অনলাইন ডেস্ক:

বাংলাদেশের অর্থনীতির সংকট মোকাবিলায় পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার জন্য ‘মুক্ত বিনিয়োগ নীতি’ প্রবর্তনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান। তাঁর মতে, বিদেশে পাচারকৃত এবং দেশে লুকানো অর্থ যদি উৎপাদন খাতে বিনিয়োগ করা যায়, তাহলে দেশের অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব।

এছাড়া তিনি বলেন, করদাতাদের ওপর বাড়তি চাপ না দিয়ে, অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বাড়ানোর পথ খুঁজে বের করতে হবে। তার মতে, দেশীয় ব্যবসায়ীদের জন্য শিল্প, কৃষি, স্বাস্থ্য, এবং গৃহায়ণ খাতসহ আমদানি-রপ্তানি খাতে বিনিয়োগের উপর কর মওকুফ করার মাধ্যমে এই অর্থ পুনরায় সঞ্চালিত হতে পারে। এতে দেশের উৎপাদন বৃদ্ধি পাবে, মুদ্রার মূল্য স্থিতিশীল হবে, এবং দেশীয় বাজারে নিত্যপণ্যের দাম কমবে।

অ্যাডভোকেট খসরুজ্জামান আরও উল্লেখ করেছেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি চাঙ্গা করতে দেশের ধ্বংসপ্রাপ্ত শিক্ষা ব্যবস্থার সংস্কারের পাশাপাশি, জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে রাজস্ব সংগ্রহ পদ্ধতি উন্নত করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সামছুল জালাল চৌধুরী, শেখ রেজাউল করিম, অ্যাডভোকেট গোলাম মোর্শেদ, এবং অ্যাডভোকেট কামাল হোসেন।

দৈনিক ক্রাইম ডায়রি// জাতীয়