বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে নির্মূল কমিটির রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি

এয়াকুব বাদশা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে নির্মূল কমিটির রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি দেশব্যাপী রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। বিপন্ন প্রকৃতি ও আর্তমানবতার পাশে দাঁড়ানাের ব্রত নিয়ে তারা এ কর্মসূচি পালন করে।

মঙ্গলবার (১৭ মার্চ) কেন্দ্রসহ নির্মূল কমিটি বিচ্ছিন্ন শাখা ১০০ ব্যাগ রক্তদান ও ১০০টি বৃক্ষ রোপনের মাধ্যমে মুজিব শতবর্ষ উদযাপন করে।

ঢাকায় কেন্দ্রীয়ভাবে রূপনগর আবাসিক এলাকার মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে এই অনুষ্ঠনের আয়োজন করা হয়।

নিমূল কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার এমপি।

বঙ্গবন্ধুর আহ্বান ‘বঙ্গবন্ধুর মানবতা ও বিশ্বশান্তির দর্শন বাংলাদেশসহ সমগ্র বিশ্বকে আলোকিত করুক’ সংবলিত ১০০টি বেলুনের ফেস্টুন ওড়ানো হয় । এরপর কলেজ প্রাঙ্গন ও শহীদ বুদ্ধিজীবীদের সমাধি প্রাঙ্গনে ১০০টি বৃক্ষের চারা রেপন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায় ও পেশার নির্মূল কমিটির ১০০ তরুণ নেতাকর্মী ও সমর্থক ১০০ ব্যাগ রক্ত প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন নির্মূল কমিটির উপদেষ্টা মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আকরাম আহমেদ, মুক্তিযোদ্ধা শহীদ সন্তান কথাশিল্পী মুহম্মদ জাফর ইকবাল, নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, সহ-সভাপতি অধ্যাপক মুনতাসির মামুন, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, সমাজকর্মী অরমা দত্ত এমপি, সদস্য অ্যাডভােকেট খন্দকার আব্দুল মান্নান, অধ্যাপক ডঃ মামুন আল মাহতাব, শহীদ সন্তান তৌহিদ রেজা নূর, সংগঠনিক সম্পাদক লেখক আলী আকবর টাবী, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শহীদ

কেন্দ্রীয় সদস্য অ্যাড. আসাদুজ্জামান বাবু, ফিনল্যান্ত শাখার সভাপতি ড. মুজিবুর দফতরি, মুক্তিযোদ্ধা মকবুল-ই-ইলাহী চৌধুরী, লেখক সাংবাদিক দিব্যেন্দু দ্বীপ, সমাজকর্মী সাইফ উদ্দিন রুবেল, সমাজকর্মী শেখ শাহনেওয়াজ পরা, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব সমাজকর্মী আলমগীর হোসেন, সমাজকর্মী শিমন বাসক প্রমুখ।

প্রসঙ্গত, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম ও কুমিল্লাসহ সারা দেশে নির্মূল কমিটির বিভিন্ন শাখা এই কর্মসূচি পালন করে।