প্রদীপন যুব সংঘ: একটি সামাজিক সংগঠন
এবিসি সুমন
মানবতার অগ্রযাত্রায় কাজ করে যাচ্ছে প্রদীপন যুব সংঘ নামের এই সংগঠন।
সংগঠনটির যাত্রা শুরু হয় এ বছরের শুরুর দিকে। মাত্র ছয় (০৬) জন সদস্য নিয়ে সংগঠনের পথচলা। সদস্যরা হলেন যথাক্রমে--মোঃ সেলিম বাবু, মোঃ সেলিম, মোঃ ইমরান হোসেন সাজ্জাদ, মোঃ দীন ইসলাম দিনু, মোঃ ওয়ারিশ এবং মোঃ আজিজুল রহমান।
খুবি অল্প সময়ে মধ্যে সদস্য বাড়ার পাশাপাশি ব্যাপক পরিচিতি অর্জন করতে শুরু করেছে সংগঠনটি। বৃত্তবানদের সহযোগিতার মাধ্যমে মানুষের সেবা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও আল্লাহর সন্তুষ্টি অর্জনই এ সংগঠনের প্রধান লক্ষ ও উদ্দেশ্য।বর্তমানে সংগঠনটির সেচ্ছাসেবী সদস্য সংগ্রহ চলছে।
গরীব দুস্থদের নিয়ে ঈদ উৎসব, শীতবস্ত্র বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ, সামর্থহীন পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা, স্বেচ্ছায় রক্তদান, ব্লাড গ্রুপিং নির্ণয়, স্কুল শিক্ষার্থীদের সচেতনতা মূলক কার্যক্রম, ঝড়ে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয় মুখী করা, সচেতনতামূলক সেমিনার এবং ঢাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতার মতো কার্যক্রমকে সামনে রেখে এ সংগঠনের যাত্রা শুরু হয়।


crimediarybd1








