গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ

Protests in various countries around the world, including Bangladesh, in solidarity with the people of Gaza

গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ
ছবি- অনলাইন হতে সংগৃহীত

ফিলিস্তিনে দীর্ঘ ৫০৭ দিন ধরে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুবার যুদ্ধবিরতি চুক্তি হলেও নানা ছল-ছুতোয় তা লঙ্ঘন করে সহিংসতা অব্যাহত রেখেছেন তিনি সম্প্রতি তার এই সহিংসতা কল্পনাতীত পর্যায়ে পৌঁছেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে কুলিয়ে উঠতে না পেরে গাজাকে নিষিদ্ধ বোমা ব্যবহার করে বসবাসের অনুপোযোগী করে ফেলছে

অনলাইন ডেস্ক:

সারা বিশ্ব আজ ফুঁসে উঠেছে গাঁজায় গণহত্যার এই দৃশ্য দেখে।  বিশ্ববাসীর প্রতি হামাস আহ্বান জানিয়েছে যে পুরো উম্মাহ যেন দেশে দেশে বিক্ষোভ মিছিল করে সংহতি জানায় এবং কূটনৈতিকভাবে চাপ সৃষ্টি করে তাদের এই আহ্বানে সাড়া দিয়ে আজ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালিত হয়েছে

ফিলিস্তিনে দীর্ঘ ৫০৭ দিন ধরে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুবার যুদ্ধবিরতি চুক্তি হলেও নানা ছল-ছুতোয় তা লঙ্ঘন করে সহিংসতা অব্যাহত রেখেছেন তিনি সম্প্রতি তার এই সহিংসতা কল্পনাতীত পর্যায়ে পৌঁছেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে কুলিয়ে উঠতে না পেরে গাজাকে নিষিদ্ধ বোমা ব্যবহার করে বসবাসের অনুপোযোগী করে ফেলছে

এহেন অবস্থায় বিশ্ববাসীর প্রতি হামাস উদাত্ত আহ্বান জানিয়েছে যে পুরো মুসলিম উম্মাহ যেন দেশে দেশে বিক্ষোভ মিছিল করে তাদের প্রতি সংহতি জানায় এবং এই কসাইকে মানবাধিকার লঙ্ঘন থেকে নিবৃত্ত করতে কূটনৈতিকভাবে চাপ সৃষ্টি করে তাদের এই আহ্বানে সাড়া দিয়ে আজ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে সারাদেশ হতে প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:

মহানগর (ঢাকা) : ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রাজধানী বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করছে শিক্ষার্থী বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠনের নেতাকর্মীরা  গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যা উপর্যপুরি বিমান হামলার প্রতিবাদে  আজ সকাল ১১টা থেকে রাজধানীর গুলশান, সায়েন্সল্যাব, মোহাম্মদপুরের বসিলা ব্রিজ ব্র্যাক ইউনিভার্সিটি শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন এছাড়াও মার্কিন দূতাবাসের উল্টোপাশে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল মানববন্ধন কর্মসূচি পালন করেছে এদিকে বিক্ষোভ কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছে

সাভার ও ধামরাই (ঢাকা) : ফিলিস্তিন গাজাবাসীর উপরে ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলা গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল মানববন্ধন অংশগ্রহণ করেছে ঢাকার সাভার ও  ধামরাইয়ে ছাত্র সমাজ, তৌহিদ জনতা ওলামা কেরামগন

আশুলিয়া, ইপিজেড ও চন্দ্রা এলাকা (ঢাকা) : ইসরাইল কর্তৃক গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে আশুলিয়ার জামগড়া, ইপিজেড, চন্দ্রা ও আশেপাশের এলাকার  মুসল্লী সহ তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল  করেছে তাদের সাথে সাধারণ মানুষদেরও বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে সোমবার (০৭ এপ্রিল) দুপুর ১২ টার দিকে খেলাফাত মজলিস শিমুলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আশুলিয়ার জিরানী বাজার বিকেএসপির সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয় রে তারা একটি মিছিল করে

বগুড়া শেরপুর: ফিলিস্তিনে ইসরাইলী বর্বর গনহর্ত্যা ধ্বংসযজ্ঞের প্রতিবাদে সোমবার ( এপ্রিল) বাদ আছর শেরপুর শাহী জামে মসজিদের সামনে থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর উপজেলা জামায়াতের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় উক্ত মিছিলে নেতৃত্ব দেন শেরপুর উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাওলানা মোঃ দবিবুর রহমান এবং প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ মানছুরুর রহমান

লালমনিরহাট : ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর কর্তৃক নির্বিচারে গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনি জনতার ডাকে গ্লোবাল স্ট্রাইকের সমর্থনে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজারে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার ( এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার সর্বস্তরের মানুষের ডাকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন শহর প্রদক্ষিণ করে তুষভান্ডার সুপার মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে করে কর্মসূচি শেষ হয়

পাটগ্রাম (লালমনিরহাট) : তৌহিদী জনতার ডাকে আজ সোমবার ( এপ্রিল) সকাল সাড়ে ১১টা থেকে দুপর সাড়ে ১২টা পর্যন্ত উত্তর জনপদের লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহর থমকে ছিল সময় দখলদার সন্ত্রাসী ইসরাইলী বাহিনী ফিলিস্তিনের নিরীহ মুসলিমদের গণহত্যার প্রতিবাদে সাধারণ ধর্মপ্রান মুসলিম জনতা ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ করে রাস্তায় নেমে আসে

সিংড়া (নাটোর) : নাটোরের সিংড়ায় ফিলিস্তিনে হামলা গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে সিংড়া কোর্ট মাঠ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশ হয় সমাবেশে ইসরায়েলি পণ্য বর্জন এর আহবান ফিলিস্তিনে হামলার প্রতিবাদ জানানো হয় বক্তব্য রাখেন মুফতি মাসুম বিল্লাহ, সিংড়া আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য পদ প্রার্থী প্রফেসর সাইদুর রহমান, জামায়াতের কর্ম পরিষদ সদস্য আফসার আলী, মাওলানা হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন উপজেলার সেক্রেটারি শাহ ওয়ালী উল্লাহ, ছাত্র শিবিরের সেক্রেটারি আল হাবিব, খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, ফয়সাল আহমেদ প্রমুখ

চাটমোহর (পাবনা) : গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যা উপর্যপুরি বিমান হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থী বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সোমবার ( এপ্রিল) বেলা ১২টায় বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল মানববন্ধন কর্মসূচি পালন করেছে

ফরিদপুর : ইসরায়েলের বর্বরোচিত হামলায় চলমান হত্যাযজ্ঞের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার ( এপ্রিল) বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে জেলার ছাত্র সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে জনতা ব্যংক মোড়ে পৌছে অবস্থান নেয় সময় জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সভাপতিত্বে বক্তব্য দেন সোহেল রানা, শাহ মো: আরাফাত, আনিসুর রহমান সজল, মেহেদি হাসান, নিরব ইমতিয়াজ শান্ত, খেলাফত মজলিসের সভাপতি মওলানা আমজাদ হোসেন, হেফাজত ইসলামের সভাপতি মাওলানা কবির হোসেন, ইংরেজি ভাষায় বক্তব্য রাখেন ফারহান সাদিক নুর, সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী দিল আফরোজ শ্রাবণী

ব্রাহ্মণবাড়িয়া : গাজায় ইসরাইলের চলমান আগ্রাসন, নারী-শিশুসহ হাজারো নিরীহ মানুষ হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা আজ সোমবার ( এপ্রিল) সকাল ১১টায় উপজেলার মডেল মসজিদ থেকে মিছিলটি বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে রেলস্টেশনের সামনে প্রতিবাদ সমাবেশ করে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ছাত্রপ্রতিনিধি আসিফ নেওয়াজ, মো: রুবায়েত মাওলানা মো: সাইদুল হক প্রমুখ

রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটের সমর্থনে আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ, রাঙ্গামাটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ছাত্র জনতার কর্মসূচীতে সংহতি প্রকাশ করে মানববন্ধন করা হয়েছে সোমবার দুপুর ১২টায় রিজার্ভ বাজার জামে মসজিদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জমা'আত রাঙ্গামাটি জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা এম মুস্তফা হেজাজী এতে উপস্থিত ছিলেন জেলা গাউসিয়া কমিটির আহবায়ক আলী আকবর সওদাগর, জেলা আহলে সুন্নাতের সিনিয়র সহ-সভাপতি মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব মো: আখতার হোসেন চৌধুরী, রিজার্ভ বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নঈম উদ্দিন আল ক্বাদেরী, জেলা আহলে সুন্নাতের সাংগঠনিক সম্পাদক মো: আলী খান, তৈয়বিয়া পাহাড় জামে মসজিদের খতিব মাওলানা রেজাউল করিম নঈমী, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আবদুল আহাদ, রাঙামাটি সিএনজি অটোরিকশাচালক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু

পাথরঘাটা (বরগুনা) : ফিলিস্তিনে ইসরায়েলি হামলা গণহত্যা বন্ধের প্রতিবাদ এবং জাতিসঙ্ঘের কঠোরহস্তে দমন করার দাবিতে বরগুনার পাথরঘাটায় বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার ( এপ্রিল) সকাল ১০টার সময় পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদের গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পাথরঘাটা পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোল চত্বরে এসে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ পাথরঘাটা উপজেলা আমির মাওলানা মাসুদুল আলম, পৌর আমির মাওলানা বজলুর রহমান, ইসলামী আন্দোলনের পাথরঘাটা উপজেলা সভাপতি এম এস সোহাগ বাদশাহ, উপজেলা জমিয়তি হিজবুল্লার সভাপতি কাজী তোহা মুহাম্মদ জিয়া, পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন এসমে শিকদার, সমাজকর্মী মেহেদী সিকদার প্রমুখ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইসরাইলবিরোধী বিক্ষোভ মিছিল হয়েছে সোমবার বেলা ১১টার দিকে ফিলিস্তিনে হওয়া নির্মম গণহত্যা বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পথসভা অনুষ্ঠিত হয়

যশোর: দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের উদ্যোগে যশোরের শার্শা উপজেলার বেনাপোলে নাভারণ সাতক্ষীরা মোড়ে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার ( এপ্রিল) দুপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়

এছাড়াও বিশ্বের যেসব দেশে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে:

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ হয়েছে। বিক্ষোভকারীরা অবিলম্বে গাজায় বর্বরতা বন্ধ এবং সেখানে ত্রাণ মানবিক সহায়তা পৌঁছানোর প্রক্রিয়া স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। সেইসঙ্গে ইসরাইলকে অব্যাহতভাবে সাহায্য করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে তুলোধুনো করেছেন বিভিন্ন দেশের আন্দোলনকারীরা। 

যুক্তরাষ্ট্র

শনিবার গাজায় সামরিক অভিযান বন্ধ এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবিতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। এই বিক্ষোভকারীদের মধ্যে মুসলিম, খ্রিস্টানদের পাশাপাশি অনেক ইহুদি শান্তিকামী সংস্থার প্রতিনিধিরাও ছিলেন। মার্কিন সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রায়ত্ব বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, প্যালেস্টাইনিয়ান ইউথ মুভমেন্ট, দ্য পিপল ফোরাম, জিউয়িশ ভয়েস ফর পিস, আনসার কোয়ালিশনসহ শতাধিক সংস্থার উদ্যোগে হয়েছে এই মিছিল। মিছিলটি ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ সবগুলোর সড়ক প্রদক্ষিণ করেছে


যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে জড়ো হয়েছেন লাখো মানুষ। ছবি: মিডল ইস্ট মনিটর
তুরস্ক:

রোববার রাজধানী আঙ্কারাসহ তুরস্কের বিভিন্ন শহরে একই দাবিতে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। যুক্তরাষ্ট্র ইসরাইলকে সামরিক রাজনৈতিক সহায়তা প্রদান অব্যাহত রাখায় আঙ্কারায় মার্কিন দূতাবাসের সামনেও বিক্ষোভ সমাবেশ হয়েছে। সময় তারাজর্ডান নদীর তীর থেকে ভূমধ্যসাগর পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন চাই’ ‘মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক, ইসরাইলের দখলদারী নিপাত যাকইত্যাদি স্লোগানও দিয়েছেন

মরক্কো

সবচেয়ে বড় বিক্ষোভ মিছিল হয়েছে মরক্কোতে। উত্তর আফ্রিকার এই দেশটির রাজধানী রাবাতে গতকাল রোববার গাজায় সামরিক অভিযান বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন লক্ষাধিক মানুষ। সময় তারা ইসরাইলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার নেতৃত্বাধীন প্রশাসনের বিরুদ্ধেও স্লোগান দিয়েছেন

বিক্ষোভে যোগ দেওয়ার জন্য কাসাব্লাঙ্কা শহর থেকে রাবাতে এসেছিলেন মোহাম্মদ তৌসি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে তিনি বলেন, এখন আর এটা যুদ্ধের পর্যায়ে নেই। ইসরাইল গাজাকে মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা করছে; আর তাদেরকে প্রশ্রয় দিচ্ছে ট্রাম্প প্রশাসন। জো বাইডেনের সময়ে গাজার ধ্বংসযজ্ঞ সম্পর্কে রাখঢাক করা হচ্ছে কিন্তু এখন ট্রাম্পের সময়ে সবকিছুই খোলামেলা

জার্মানি

বিভিন্ন ব্যানার প্ল্যাকার্ড হাতে জার্মানির বার্লিনেও বিক্ষোভ হয়েছে। ফিলিস্তিনের প্রায় সাড়ে ১৮ হাজার শিশুর প্রাণ নিয়েছে ইসরাইলি বাহিনী। ছাড়াও দুই শতাধিক সাংবাদিককে হত্যা করা হয়েছে। এসব তথ্য দিয়ে প্ল্যাকার্ড বানিয়ে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েছেন বার্লিনের শত নারী পুরুষ। বিক্ষোভে ইসরাইলের হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে নেতানিয়াহু সরকারের ব্যাপক সমালোচনা করা হয়েছে। 

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। ওই বছর অক্টোবর ইসরাইলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা

জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরাইল। কিন্তু বিরতির দুমাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার অভিযানে গত ১৫ দিনে গাজায় নিহত হয়েছেন হাজারেরও বেশি ফিলিস্তিনি

যে ২৫১ জন জিম্মিকে হামাসের যোদ্ধারা ধরে নিয়ে গিয়েছিল, তাদের মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আইডিএফ ঘোষণা দিয়েছে যে সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করা হবে

জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানানো হয়েছে। ইতোমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে

তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করা এই অভিযানের লক্ষ্য এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে গাজায়

দৈনিক ক্রাইম ডায়রি// স্পেশাল