চট্টগ্রাম এতাআতীদের তথাকথিত এজতেমা বন্ধের দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ওসমান কাশেমী

চট্টগ্রাম এতাআতীদের তথাকথিত এজতেমা বন্ধের দাবীতে সমাবেশ ও  বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম সীতাকুণ্ডে বারকুন্ডে বেড়ীবাঁধ সংলগ্ন ময়দানে তথাকথিত পথভ্রষ্ট সাদ গ্রুপের এজতেমা বন্ধের দাবীতে 'ঈমান আকিদা সংরক্ষণ পরিষদে'র ব্যানারে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর আহবানে বিশাল সমাবেশ বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। উক্ত সমাবেশে উপস্থিত  ছিলেন আল্লামা শাহ আহমদ শফীর প্রতিনিধি তাবলীগের মুরুব্বী আল্লামা মুফতি জসিম উদ্দিন, আল্লামা ফুরকান সাহেব,  সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি,শোলক বহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা তাওহীদুল ইসলাম,মেখল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা ইসমাঈল, হেফাজতের যুুগ্মমহাসচিব মাওলানা মঈনুদ্দীন রুহী, হাজী মুজাম্মেল হক,মোজাহেরুল উলূম মাদরাসার মাওলানা শাহাদত, মাওলানা ফয়সাল,মাওলানা জোনাইদ জওহর,মাওলানা ইকবাল খলিল,মাওলানা ওসমান কাসেমী মাওলানা আবুল কাসেম প্রমুখসহ বিভিন্ন থানার পরিচালক ও তাবলীগের শীর্ষ মুরুব্বীরা।

এতে বক্তরা বলেন দাওয়াতে তাবলীগের মেহনত নিরাপক্ষ রাজনৈতি মুক্ত নির্ভেজাল একটি জামাত, এই মোবারক জামাতকে কলুষিত করবার জন্য একটি চক্র মাওলানা সাদের মাধ্যমে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে,মাওলানা সাদ কোরআন ও হাদীসের অপব্যাখ্যা দিয়ে সাধরণ মুসলমানদের ইসলাম ও আলেম বিমুখ করে যাচ্ছে, তারা বিভন্ন জায়গায় এজতেমার নামে সাধারণ মানুষকে আল্লাহ বিমুখ করবার চেষ্টার অংশ হিসাবে আগামী ৫,৬,৭ সীতাকুন্ডে বারেককুন্ডে বেড়িবাঁধ সংলগ্ম ময়দানে এজতেমা করতে যাচ্ছে যা তাবলীগ জামাতের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র, তাই আলেম ওলামা ও তাবলীগের সাথীরা তথাকথিত এই এজতেমাকে বন্ধ করার জন্য আল্লামা শাহ আহমদ শফীর আহবানে মাটে নেমেছে।