ইউক্রেনে যুদ্ধের দামামাঃ বাংলাদেশীদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দুতাবাসের
পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সাম্প্রতিক অবস্থার প্রেক্ষাপটে ইউক্রেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার পরামর্শ দেয়া যাচ্ছে। অন্য কোনো দেশে যেতে না পারলে তারা বাংলাদেশে যেতে পারেন।
ইউক্রেনে বেজে উঠেছে যুদ্ধের দামামা। আশংকা করা হচ্ছে রাশিয়ার বিশাল সামরিক প্রস্তুতি ও ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সৈন্যের বিশাল সমাবেশ যুদ্ধের স্পষ্ট ইঙ্গিত। আর এদিকে ইউক্রেনের সহযোগীতায় প্রস্তত ন্যাটো বাহিনী। মার্কিন মুলুক হতে সৈন্যের বহর আসা শুরু হয়েছে।


ফেব্রুয়ারি ১৫,২০২২ইং মঙ্গলবার পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশী দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেয়।পোল্যান্ডে অবস্থিত দূতাবাসের মাধ্যমে ইউক্রেনের সাথে কূটনৈতিক যোগাযোগ বজায় রাখে বাংলাদেশ।


পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সাম্প্রতিক অবস্থার প্রেক্ষাপটে ইউক্রেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার পরামর্শ দেয়া যাচ্ছে। অন্য কোনো দেশে যেতে না পারলে তারা বাংলাদেশে যেতে পারেন। ঘটনাবলি পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ হালনাগাদ করা হবে।’ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, একই সাথে সব বাংলাদেশীকে অত্যাবশ্যকীয় না হলে ইউক্রেনে সব ধরনের ভ্রমণ পরিহার করার পরামর্শ দেয়া হলো।
এ ছাড়া ইউক্রেনে অবস্থানরত সব বাংলাদেশীকে তাদের অবস্থানের তথ্য দূতাবাসকে জানিয়ে রাখার জন্য অনুরোধ করা হলো, যাতে জরুরি প্রয়োজনে দূতাবাস তাদের সাথে যোগাযোগ করতে পারে।
ক্রাইম ডায়রি/আন্তর্জাতিক










