হাসিনার সাথে আওয়ামীলীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল

 গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত- মির্জা ফখরুল ইসলাম আলমগীর

হাসিনার সাথে আওয়ামীলীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল
ছবি: দৈনিক ক্রাইম ডায়রি

মো: হুমায়ুন কবির:

চিরতরুন নেতা ও বিএনপির মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ,   গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত । বুধবার রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখে গণমাধ্যমের কাছে তিনি এ কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের সবচেয়ে বেশি রোষানলের শিকার বিএনপি। আর সবশেষ গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন শেখ হাসিনা। নির্বাচন আর সংস্কার কখনো সাংঘর্ষিক নয় দাবি করে বিএনপি মহাসচিব বলেন, দেশের জনগণ নির্বাচন চায়। সেই সঙ্গে যারাই নির্বাচন পেছানোর কথা বলছেন তাদের আরও ভেবে দেখার আহ্বান জানান তিনি।

দৈনিক ক্রাইম ডায়রি// রাজনীতি